উদ্যোক্তারা আজকের দিনের বড় যোদ্ধা

৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:৩৭  
যারা উদ্যোক্তা তারা আজকের দিনের বড় যোদ্ধা। তাদের ছাড়া দেশে এগিয়ে যাবে না এমনটাই মনে করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। বেসিস সফট এক্সপোর শেষ দিন রোববার (৯ ফেব্রুয়ারি) হল-১ সকালে অনুষ্ঠিত ‘ বেঞ্চমার্কিং এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার এন্ড ইমপ্লিমেন্টেশন প্রসেস’ গোলটেবিলে এই কথা বলেন । এই সময় তিনি বলেন, আগে টেন্ডারে অনেক কারচুপি হতো, এখন ই-টেন্ডার হওয়াতে কারচুপি হচ্ছে না। এই সরকারের আমলে দেশে প্রযুক্তি এগিয়ে গেছে। বক্তারা বলেন, শিক্ষা ক্ষেত্রে ডিজিটাইজেশন করা ছাড়া কোন বিকল্প নাই। শিক্ষায় ডিজিটালের ছোঁয়া লাগলে তবে দেশে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাবে। বক্তারা শিক্ষা ক্ষেত্রে কোথায় কোথায় সমস্যা রয়েছে এবং তা সমাধানের নানা বিষয় তুলে ধরেন। এই সময় উপস্থিত ছিলেন, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এডিডিআই সফট লিমিটেড পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সাকিব রব্বানী, অ্যারিনা ফোন (বিডি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলে রাব্বির, নেটিজেন আইটি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী লিমিটেড রায়হান নোবেল।